আপডেট টাইম :
০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
২৬৩
বার পঠিত
- ছবিঃ প্রতীকী।
মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহীবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রাব্বি শেখ (২০) রাজৈর উপজেলার পাট্রাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে ও মোটরসাইকেল আরোহী মেহেদী শেখ (২০) একই এলাকার আবু জাফর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, টেকেরহাট- গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে গোপালগঞ্জ গামী যাত্রীবাহী একটি লোকাল বাস ও টেকেরহাট গামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। আরও পড়ুনঃ ব্যক্তিগত সফরে এসে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা এসময় মোটরসাইকেল চালক রাব্বি শেখ ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মেহেদী শেখকে রাজৈর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকাল বাসটি আটক করা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহীবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক রাব্বি শেখ (২০) রাজৈর উপজেলার পাট্রাবুকা এলাকার সিরাজ শেখের ছেলে ও মোটরসাইকেল আরোহী মেহেদী শেখ (২০) একই এলাকার আবু জাফর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টেকেরহাট- গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে গোপালগঞ্জ গামী যাত্রীবাহী একটি লোকাল বাস ও টেকেরহাট গামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল চালক রাব্বি শেখ ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মেহেদী শেখকে রাজৈর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোকাল বাসটি আটক করা হয়েছে।