ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

-ছবিঃ প্রতীকী।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে একটি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত ভোর রাত ৪টার দিকে উপজেলার গোলাবাড়িয়া গ্রামের আব্দুল হক শেখের ছেলে ব্যবসায়ী রইস উদ্দিন শেখের (গঞ্জর) বরইতলা-টেংরাখোলা সড়ক সংলগ্ন দুইতলা বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক রইস উদ্দিন শেখ (গঞ্জর) জানান, ঘটনার সময় নিচ তলায় ভাড়াটিয়া ইমাম সাহেবকে প্রথমে বেঁধে রেখে ডাকাতদল দোতলায় উঠে। প্রায় ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ তাদের জিম্মি করে ঘরের এক রুমে বেঁধে রেখে নগদ ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা এবং সাড়ে চার ভরি স্বর্ণালংকারসহ বিদেশ থেকে আনা দামি পোশাক নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, চিৎকার করে লোকজনকে জড়ো করার আগেই ডাকাতরা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, তিনি সহকারী পুলিশ সুপার এবং মুকসুদপুর সার্কেলের কর্মকর্তা মো. কামরুজ্জামান স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি না ডাকাতি হয়েছে, তা তদন্ত করে জানানো হবে। মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :