ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে প্রেমের বলি হলেন শান্তা, গ্রেফতার -২

মুকসুদপুর উপজেলায় প্রেমের বিয়ের দুই মাসের  মধ্যে  বলি  হলেন শান্তা (২২)। মামলা সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ওহিদ ফকিরের গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী শান্তা ইসলামের সাথে  একই উপজেলার ভাকুড়ী গ্রামের হাফিজুর রহমান শেখের পুত্র সিরাজুল ইসলাম (২৮) এর দীর্ঘদিনের প্রেমকে স্বীকৃতি দিয়ে পারিবারিক ভাবে গত দুই মাস পূর্বে বিবাহ দেন।

সিরাজুল ইসলাম মাদারীপুরের শিবচর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। ঈদুল ফিতরের ছুটি পেয়ে বাড়িতে এসেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় শান্তাকে নির্মানাধীন বসতঘরের গোসলখানায় নাইলনের জালে ফাঁস দিয়ে ঝুলানো দেখে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদী ওহিদ ফকির জানান, গতকাল সন্ধা ৭টায় আমার মেয়ের জামাই আমাকে ফোন করে বলে শান্তা গুরুতর অসুস্থ দ্রুত মুকসুদপুর হাসপাতালে আসেন। আমি হাসপাতালে পৌঁছে দেখি ট্রলিতে আমার মেয়ের লাশ। কি হয়েছিল জানতে চাইলে  গলায় ফাঁস দিয়েছিলো বলে জানায়।

আমার উপস্থিতি টের পেয়ে জামাই সহ অনেকে পালিয়ে যায়। ওরা আমার মেয়েকে নিজেরা হত্যা করে  নাইলনের জালে ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালাতে চাইছিলো। মুকসুদপুর থানার ওসি আবু বক্কার মিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পেলে হাসপাতালে গিয়ে লাশ পাই।

ময়না তদন্তের জন্য গোপালগঞ্জে প্রেরন করেছি, রিপোর্ট পেলে জানাযাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ব্যাপারে মেয়ের শশুর হাফিজুর রহমান এবং চাচা শশুর মফিজুর শেখ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

মুকসুদপুরে প্রেমের বলি হলেন শান্তা, গ্রেফতার -২

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
বাদশা মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :