ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে পরীক্ষায় নকল সরবরাহ, পিতার ২ বছরের কারাদণ্ড

-ছবিঃ প্রতীকী।

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে আসাদ জামান নামে ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলার সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু। দণ্ডপ্রাপ্ত আসাদ জামান মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু জানান, উপজেলার সরকারি মডেল এস.জে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে সকালে গণিত পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়টিতে যাওয়ার পর একজন শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে উত্তর সরবরাহ করেন অভিযুক্ত আসাদ জামান।
বিষয়টি আমার নজরে আসলে তাৎক্ষনিক হাতেনাতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসাদ জামান তার পুত্রকে মোবাইল ফোনের মাধ্যমে উত্তর পত্র সরবরাহ করেছেন মর্মে অপরাধ স্বীকার করে।
এসময় প্রতিরোধ ও শাস্তির বিধান করার লক্ষ্যে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ১৯৮০ এর ধারা ৯ (খ)ধারায় অভিযুক্তকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

মুকসুদপুরে পরীক্ষায় নকল সরবরাহ, পিতার ২ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :