আপডেট টাইম :
০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
২৫৫
বার পঠিত
মুকসুদপুরে আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা মেজবাহর জনসংযোগ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ জনসংযোগ করেছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে মহারাজপুর ইউনিয়নের রাজার বাজার থেকে জনসংযোগ শুরু করেন। এরপর লোহাচুরা নতুন বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু, বিএনপি নেতা হাবিব জান মিয়া, জাহিদুল ইসলাম এবং মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল মোল্লা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ রহনপুর থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ এডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ দলের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ জনসংযোগ করেছেন। শনিবার (২ নভেম্বর) বিকেলে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে মহারাজপুর ইউনিয়নের রাজার বাজার থেকে জনসংযোগ শুরু করেন। এরপর লোহাচুরা নতুন বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু, বিএনপি নেতা হাবিব জান মিয়া, জাহিদুল ইসলাম এবং মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল মোল্লা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ দলের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।