আপডেট টাইম :
০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
৩০১
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
মুকসুদপুরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অজ্ঞাত (৪৫) নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ই অক্টোবর বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার জলিরপার ইউনিয়নের তালবাড়ি এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার জলিরপার ইউনিয়নের তালবাড়ি এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আরও পড়ুনঃ মুকসুদপুরে পাওনা ১ হাজার টাকার জন্য ঝুঁপির কোপে আহত ৬ তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে খোঁজ খবর নেয়া হচ্ছে।
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অজ্ঞাত (৪৫) নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ই অক্টোবর বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার জলিরপার ইউনিয়নের তালবাড়ি এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার জলিরপার ইউনিয়নের তালবাড়ি এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।