ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মান্দায় কর্মচারীকে মারপিট করে দোকানে তালা ঝুলানোর অভিযোগ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার  ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক তারেক রহমানের ঔষধের দোকানের কর্মচারীদের মারপিট করে দোকান থেকে বের করে তালা ঝুলিয়ে দোকান বন্ধ করে দেবার  অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।

সোমবার (২৯ জানুয়ারী ) বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী মোড়ে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী মোড়ে ভারশোঁ  ইউপি যুবলীগের সাঃ সম্পাদক তারেক রহমানের একটি (ফার্মেসী) ঔষধের দোকান রয়েছে। দোকানে সবুজ নামের একজন কর্মচারী দেখা শোনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দোকানে তারেক রহমান ছিলেন না এই সুযোগে ভারশোঁ ইউপির কালিসভা গ্রামের মৃত রাব্বানীর পুত্র খোকন, সোহেল, বুলু, আলামিন, শান্ত, পলাশ ও এমদাদুলসহ কয়েকজন দলবদ্ধ হয়ে ঔষধের দোকানে গিয়ে কর্মচারী সবুজের কাছে থেকে পিকনিকের জন্য টাকা দাবি করেন। এ সময় সবুজ জানান তিনি কর্মচারী হয়ে কিভাবে টাকা দিবেন; আপনারা দোকান মালিক তারেক ভাইয়ের সঙ্গে কথা বলেন।

কিন্তু তারা দোকান কর্মচারী  সবুজের কাছে থেকেই টাকা নিতে জোরাজোরি করেন। এসময় সবুজ দোকান মালিক তারেক রহমানকে ফোন দিতে গেলে খোকন সবুজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে সবুজকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন।

এ ঘটনায় স্থানীয়রা ছুটে আসলে খোকনসহ তার দলবল স্থানীয়দেরকেও হুমকি-ধমকি দিয়ে সবুজকে টেনেহিঁচড়ে  দোকান থেকে বের করে  দোকানে তালা ঝুলিয়ে দিয়ে দোকান বন্ধ করে দেন। এবং তারা তারেককে উদ্দেশ্যে করে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিয়ে চলে যায়।

এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক তারেক রহমান বলেন, তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়ে তার দোকানের কর্মচারীকে মারপিট করে দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি এসব দুষ্কৃতকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মান্দায় কর্মচারীকে মারপিট করে দোকানে তালা ঝুলানোর অভিযোগ

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :