ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদক জুয়া চুরি ও ডাকাতি নির্মূলে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে মাদক, জুয়া, চুরি ও ডাকাতি নির্মূলে ইউপি চেয়ারম্যান ইবাদত হোসেন সংবাদ সম্মেলন করেন।
সোমবার ( ২৯ জানুয়ারী) বিকেলে উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদভিটা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, নিখরহাটি গ্রামের দুলাল ঢালির পুত্র ইমরান ঢালি, কহলদিয়া গ্রামের জাফর লস্করের পুত্র সবুজ লস্কর এবং একই গ্রামের ময়ুর আলী লস্করের পুত্র জাফর লস্কর  আমাদের ইউনিয়নে বিগত দিনে বিভিন্ন চুরি ডাকাতি করতেন। কয়েকবার ধরা পড়ে এলাকাবাসীর ভয়ে এলাকা থেকে আত্মগোপনে ছিল। যার ফলে আমাদের এলাকায় চুরি -ডাকাতি বন্ধ ছিল। আমরা অনেক শান্তিতে বসবাস করে আসছিলাম।
কিছু দিন আগে বাটিকামারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জহুর আলী ঢালির সহযোগিতায় গ্রামে এসে বসবাস শুরু করে। এবং গ্রামে এসে আবার সাবেক পেশায় জড়িত হয়। গত ২৫ জানুয়ারী রাতে আলীপুর গ্রামের ইলিয়াছ মোড়লের একটি সেলো মেশিন এবং টিউবওয়েল চুরি করে ফরিদপুরের ভাংগা থানাধীন আজাদ মেশিনারিজ দোকানে বিক্রি করতে গেলে দোকান মালিক চোরাই মাল সন্দেহে আটক করে সংবাদ দিলে এলাকাবাসী সহ মেশিন মালিক ঐ দোকানে গিয়ে মালামাল এবং চোরদের ২ জনকে ধরলে স্থানীয়লোকজন মারপিট করে আলীপুর গ্রামে নিয়ে আসে। একজন আগেই পালিয়ে যায়। এরপর মুকসুদপুর থানা পুলিশে সংবাদ দেয়। স্থানীয় লোকজনের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত আসামিরা উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে।
এ ব্যাপারে মেশিন মালিক বাদী হয়ে মুকসুদপুর থানায় চুরির মামলা করেছে। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করছি চোরদের এমন উপযুক্ত বিচার করা হোক যাতে আমাদের এলাকার সাধারণ জনগনের বসবাসে শান্তি ফিরে আসে। এছাড়াও এলাকার কিছু লোক চোরের সহযোগিতা করছে এবং চুরির বিষয়টিকে ঘুরিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করে এঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের সঠিক হস্তক্ষেপ কামনা করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

মাদক জুয়া চুরি ও ডাকাতি নির্মূলে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :