আপডেট টাইম :
০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
২২৩
বার পঠিত
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় আলীম শিক্ষার্থীদের নবীনবরন অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা। অত্র মাদ্রাসায় ২০২৪ সালের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সবক উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট রবিবার সকাল ১০:০০ ঘটিকায় অত্র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা মো: আলতাফ হোসাইনের সভাপতিত্বে সবক উদ্ভোধন করেন সাবেক সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: রমিজ উদ্দিন। কোরআন তেলোয়াত দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এরপর শিক্ষকগন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অত্র মাদ্রাসার প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: আবুল বাসার, মো: হামিদুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম এবং গর্ভনিং বডির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস। আরও পড়ুনঃ নাগেশ্বরীতে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদেরকে উপহার হিসেনে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরন করা হয়।
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা। অত্র মাদ্রাসায় ২০২৪ সালের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও সবক উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট রবিবার সকাল ১০:০০ ঘটিকায় অত্র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা মো: আলতাফ হোসাইনের সভাপতিত্বে সবক উদ্ভোধন করেন সাবেক সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা রুহুল আমিন প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: রমিজ উদ্দিন। কোরআন তেলোয়াত দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এরপর শিক্ষকগন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অত্র মাদ্রাসার প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: আবুল বাসার, মো: হামিদুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম এবং গর্ভনিং বডির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস।