ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে শীতে কাঁপছে মানুষ, সারাদিন মেলেনি সূর্যের দেখা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  ঘন ঘন কুয়াশার দাপট  পৌষের শেষে এসে কিছুটা কম থাকলেও দুদিন থেকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিপাকে। রাতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা সারাদিন মিলছেনা সুর্যের দেখা  ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে শিশু, বৃদ্ধ সহ সাধারণ মানুষজন।
আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে সময় মতো কাজে বের হতে পারছে না। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের কিছুটা আলো ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হতে থাকে।
উপজেলা  সদরের সাদ্দাম মোর এলাকার  আজিজুল হক বলেন, ঠান্ডায় আমার অবস্থা খারাপ। হাতে টাকা-পয়সাও নাই, শীতের কাপড় কিনতে পারি নাই। এদিকে  উপজেলায় পাটেশ্বরী বাজারের মাইদুল ইসলাম বলেন  আজ কুয়াশা কম কিন্তু সেই ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে মাঠে কাজ করা যাচ্ছে না বাতাসে কাবু করে ফেলছে। ভূরুঙ্গামারী বাজারের চাউল ব্যবসায়ী  আনারুল ইসলাম বলেন, রাতে বৃষ্টির মত পড়তেছে কুয়াশা তাই বাজার মানুষ ছাড়া, দোকানে বেচাকেনা হচ্ছে না।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এই রকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে। তবে এ মাসের মধ্যে আরও একটি শৈত্য প্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে শীতে কাঁপছে মানুষ, সারাদিন মেলেনি সূর্যের দেখা

আপডেট টাইম : ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :