ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র পক্ষে কাজ করায় কর্মী সমর্থকদের বাড়ি, দোকানপাট ও নৌকার মার্কার অফিসে হামলা চালিয়ে ভাংচুরসহ ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাদের হামলায় শিকার হয়েছেন ফয়সাল ট্রেডাসের মালিক মোঃ জুয়েল শেখ, জাঙ্গালীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, সুলতান মাষ্টার, মস্তফা, রাসেল, হাবিবুর রহমান, সিজান বেপারী ও স্বজল শেখ।

এদের মধ্যে মোঃ জুয়েল শেখ ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান গুরুতর আহত হন।

সহিংসতায় নৌকা প্রতীকের সর্মথক মোঃ জুয়েল শেখ জানান- নৌকার নির্বাচন করাটাই কি আমার অপরাধ! স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মীরা রাথুরা বাজারে আমার রড সিমেন্টের দোকানে ঢুকে দোকানের সাটার বন্ধ করে ১০(দশ) লাখ টাকা চাঁদা দাবী করে বলে তুই নৌকার লোক বাঁচতে চাইলে টাকা দে নইলে এলাকা ছাড়। এ কথা বলেই তারা আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং ক্যাশে থাকা নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায় ওই দুষ্কৃতিকারীরা। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান জানান-আমি বাড়ি থেকে বের হয়ে জাঙ্গালীয়া মাদ্রাসায় যাওয়ার পথে রাথুরা বাজারে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের কর্মীরা আমার মোটরসাইকেলের গতি রোদ করে এলোপাতাড়ি মারধর করে আমাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় মোঃ জুয়েল শেখ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গাজীপুর-৫ আসনের বার বার নির্বাচিত সাংসদ, কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন- নির্বাচন হচ্ছে একটি আনন্দের বিষয় এখানে হার জিত থাকবেই। জিতে গেলেই পতিপক্ষের কর্মী সমর্থকদের উপর হামলা, মামলা, ভাংচুর লুটপাট করতে হবে এটাতো নেতার বৈশিষ্ট্য হতে পারেনা। আমি এরকম একটি ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা যায়, উপজেলার মৈশার বাজার, রাথুরা, ডেমরা নতুন বাজার, ধনপুর, চান্দের বাগ, নোয়াপাড়া ও মোহানী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষে কাজ করায়, সদ্য নির্বাচিত সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের কিছু সংখ্যক নেতা কর্মীরা উত্তেজিত হয়ে নৌকার অফিস ভাঙচুর ও নেতাকর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তোরণ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, এরকম কোন ঘটনা কেউ ঘটালে আমরা তাদের আইনের হাতে তুলে দিবো।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন এই প্রতিবেদকে বলেন, নির্বাচনে পর মোক্তারপুর ইউনিয়ন এলাকায় সহিংসতার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

গাজীপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :