ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৩৯) এবং বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। রশিদুল ইসলাম ধান-চাল ও চাতাল ব্যবসায়ী এবং কামাল হোসেন খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে রংপুর থেকে ভূরুঙ্গামারী আসার পথে, আনুমানিক রাত ৩টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের কাছে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই রশিদুল ইসলাম নিহত হন। পরে, খোকনের আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে খোকনও মারা যান।

আরও পড়ুনঃ যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :