ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার প্রাণকেন্দ্র কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যিমিক শিক্ষা পরিবারের সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ । বক্তারা বলেন “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”। এই শ্লোগানকে সামনে রেখে দেশের শিক্ষার্থী দিগকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য বেসরকারি শিক্ষকগণ যথেষ্ট ভূমিকা রাখেন দেশের মাধ্যমিক স্তরের ৯৭% শিক্ষাদান বেসরকারি শিক্ষকগন দিয়ে থাকেন। অথচ বেতন/ভাতাদি প্রদানে সরকারি ও বেসরকারি পর্যায়ে আমরা চরম বৈষম্যের শিকার হচ্ছি। যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে সিলেবাসে পাঠদান করান আমরাও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ একই সিলেবাসে পাঠদান করাই। কিন্তু দুঃখের বিষয় ও বলতে লজ্জা হয় যে আমরা বেতন-ভাতাদি পাই সরকারি শিক্ষকরণের অর্থেক এবং বোনাস পাই বেতন স্কেলের ২৫৭%, বাড়ী ভাড়া পাই মাসিক ১,০০০/- (এক হাজার) টাকা ও চিকিৎসা ভাতা পাই ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র, যাহা অমানবিক। এই বৈষম্য দূরীভূত করে সরকারি শিক্ষকগণের মতই বেতন ও অন্যান্য ভাতাদি প্রদানের জোর দাবী করছি।

আমরা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকগণের পদায়ন বন্ধ রেখে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা সচিবের নিকট স্মারকলিপি পেশ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :