ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় পিতা- পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভূরুঙ্গামারী–সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর তিন চাক্কার নসিমন  ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ওই দুই ব‍্যক্তি হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর পুত্র শহিদুল ইসলাম (৪৮) ও তার পুত্র বিপ্লব হোসেন (২৫)।
উপস্থিত জনতার সুত্রে জানাযায়, রবিবার (২১ জানুয়ারি) সকাল সারে আটটার দিকে ভূরুঙ্গামারী থেকে পিতা- পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌছে একটি তিন চাক্কার নম্বর প্লেট ও রেজিঃ বিহীন ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দূর্ঘটনায় মৃত দুজন সম্পর্কে পিতা-পুত্র। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, নসিমন আটক করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :