ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভারতে পাচারকালে বাঘায় ইলিশ মাছ জব্দ, মামলা দায়ের

ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর মশিদপুর এলাকা থেকে ৬ ককসিট ইলিশ মাছ আটক করেছে জনতা। এ সময় মাছ রেখে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ মাছ জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।

সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে স্থানীয়রা মাছগুলো আটক করে। পরে মাছগুলো ছাড়িয়ে নিতে তদবির করেও কোন কাজ হয়নি। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।

বাঘা থানার উপপরিদর্শক (এসআই) রাসেদ মিঞা বলেন, এ মাছগুলো মুশিদপুর হয়ে পদ্মা নদী পথে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা। নাম প্রকাশ না করার শর্তে জৈনক ব্যক্তি জানান, আটকের পর ১ ককসিট ইলিশ মাছ সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাষ্য মতে ৭ ককসিট ইলিশ মাছ থাকার কথা। তবে তার এ কথার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, প্রতি এক ককসিটে ২০ কেজি করে মাছ থাকে । সেই হিসেবে জব্দ করা ৬ ককসিটে মাছ ছিল ৩ মণ। সোমবার (১৯ আগষ্ট) এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ এক হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। মালিকানা দাবির প্রেক্ষিতে যাচাই বাছাই করে পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক

error: Content is protected !!

ভারতে পাচারকালে বাঘায় ইলিশ মাছ জব্দ, মামলা দায়ের

আপডেট টাইম : ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :