ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ব্যানারে শেখ হাসিনার ছবি, লাঙ্গল প্রতীকের প্রার্থীকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ৪৭৪ বার পঠিত

-ফেনীর সোনাগাজীতে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি।

ফেনীর সোনাগাজীতে জাতীয় পার্টির প্রার্থীর মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করার অভিযোগে ফেনী-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে তলব করেছে আদালত।

ফেনী জেলা যুগ্ম দায়রা জজ ও ওই আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব অনুসন্ধান কমিটির চেয়ারম্যান খায়রুন্নেসা শোকজ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দেয়া আদেশে আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারী) বিকেল ৩টার মধ্যে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর ৭ (৩) ধারা অনুযায়ী, নির্বাচনী পোস্টারে বা ব্যানারে প্রার্থী তার প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাইতে পারবেন না।

আচরণবিধিমালা ২০০৮-এর ৭ (৪) উপবিধি (৩) এ যাহাই থাকুক না কেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হইলে সেক্ষেত্রে তিনি কেবল তাহার বর্তমান দলীয় প্রধানের ছবি ছাঁপাইতে পারবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে  সোনাগাজীর মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে ফেনী-৩ আসনে জাতীয় পাটির লাঙ্গল মার্কার মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। এ সময় তাকে ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে জাতীয় পাটির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী।

জাপার এ মতবিনিময় সভায় ব্যানারে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের ছোট আকারের একটি ছবি থাকলেও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল চোখে পড়ার মতো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

ব্যানারে শেখ হাসিনার ছবি, লাঙ্গল প্রতীকের প্রার্থীকে শোকজ

আপডেট টাইম : ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
ডেস্ক রিপোর্ট :