ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিএনপি ঘোষিত জনসভা স্থগিত

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে বিএনপির ডাকা জনসভা স্থগিত ঘোষনা করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি’র একাংশের ডাকা ২৮ নভেম্বরের জনসভা প্রত্যাহার করা হয়েছে। একই স্থানে দলের অপর অংশের পাল্টা কর্মসূচি ঘোষণা দেওয়ায় জনস্বার্থে, জান-মাল রক্ষা ও এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্ভাব্য উত্তেজনা এড়াতে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘একই স্থানে একই সময়ে দুই পক্ষের কর্মসূচি ঘোষনা করায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। জনগণের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার। তাই দায়িত্বশীলতার কারণে জনসভা স্থগিত করা হলো।’

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জনসভা বাতিলের পরিবর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বোয়ালমারী পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, নবনির্বাচিত সহ-সভাপতি মো. ইমরান হোসাইন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মোল্লা। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে বিএনপি ঘোষিত জনসভা স্থগিত

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :