ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কাস্টমস। বিজিবি এবং কাস্টমসের যৌথ এ অভিযানে চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী। এ ঘটনায় ওই ট্রাক চালক রফিকুল মন্ডল (২৪) কে আটক করেছে পুলিশ। ভারতীয় ট্রাকের নাম্বর ডাব্লুউ- ২৫, বি- ২৩৭২। চালক রফিকুল মন্ডল ভারতের বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।
সোমবার (১ জুলাই) রাতে বেনাপোল স্থলবন্দরের ৩০ নম্বর শেডে ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক ফেনসিডিল নিয়ে প্রবেশ করেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও কাস্টমস যৌথ অভিযান চালায়। এ সময় তারা ট্রাক চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আর আই বি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচের গুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০টার দিকে ভারতীয় ওই ট্রাকটি শনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমস যৌথ তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ট্রাক চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য কাঁচের গুড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘দি বেঙ্গল গ্লাস লিমিটেড’ এবং সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের ‘পদ্মা ট্রেডিং কর্পোরেশন’।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :