ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিসিএস ও আমেরিকা যেতে চেয়েছিল মাষ্টার্স পাশ নিপা

বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মাষ্টার্স পাশ মেয়ে ঋতু কর্মকার নিপা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় মারা গেছে। আগের দিন শুক্রবার (১৮ আগষ্ট) সকালে বিষ পানের অভিযোগ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। রোববার (২০-৮-২০২৩) ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

.
জানা যায়, মাষ্টার্স সম্পূন্ন করে ঢাকার রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাবেক সাধারণ সম্পাদক ঋতু কর্মকার নিপা। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ভর্তি হন । ২০২০ সালে সেখান থেকে মাষ্টার্স সম্পূর্ণ করেন।

লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব রাজশাহী কলেজ (ঢুসার্ক) এর সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নিপার ছোট ভাই বিজয় কুমার কর্মকার জানান, বিষ পানের খবর পেয়ে ঢাকা মেডিকেলে যান। নিপার এক বান্ধবীর বরাদ তিনি বলেন, শুক্রবার (১৮ আগষ্ট) বিষ পাণের পর সে নাকি অস্থির হয়ে উঠেছিল। মেসে থাকতে না পেরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার বান্ধবীর কাছে যায়। তাকে (বান্ধবী) ঘটনা জানানোর পর মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেননি বলে জানান। তবে মাষ্টার্স সম্পন্ন করেও চাকরি ব্যবস্থা না হওয়ায়, মানসিক রোগে ভুগছিল নিপা । ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

ঋতু কর্মকার নিপার বাল্যকালের সহপাটি রুবেল আহম্মেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এক সাথে লেখা পড়া করেছি পড়েছি। ২০১৩ সালে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০১৫ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় সহপাঠিসহ গ্রামের মানুষ হতবাক ও শোকাহত ।

ঢাকার শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন, বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যারাকুয়েট অর্থাৎ ঘাসমারা জাতীয় বিষ পাণ করে আত্মহত্যা করেছে বলে জানতে পারেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

বিসিএস ও আমেরিকা যেতে চেয়েছিল মাষ্টার্স পাশ নিপা

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :