ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিজ্ঞানমনস্ক কবি শরীফ কায়কোবাদের শান্তিনিকেতন ভ্রমণ উপলক্ষে পাংশায় সাহিত্য আলোচনা সভা

শান্তিনিকেতন, বিশ্বভারতী ও জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীসহ দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ উপলক্ষে শুক্রবার বিকেলে পাংশায় সাহিত্য আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ শরীফ মোহাম্মাদ কায়কোবাদ

রাজবাড়ী জেলার পাংশার বিজ্ঞানমনস্ক কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শরীফ মোহাম্মাদ কায়কোবাদ চলতি বছরের অক্টোবর মাসে ভারতের কয়েকটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে অংশ নিয়ে শান্তিনিকেতন, বিশ্বভারতী ও জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীসহ দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করেন।

তার ভ্রমণ অভিজ্ঞতার উপর শুক্রবার ৪ নভেম্বর বিকেলে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে এক মনোজ্ঞ সাহিত্য আলোচনা সভার আয়োজন করা হয়।

পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্রমণ কাহিনীর বর্ণনা করেন বিজ্ঞানমনস্ক কবি ও লেখক অধ্যক্ষ শরীফ মোহাম্মাদ কায়কোবাদ। তিনি শান্তিনিকেতন, বিশ্বভারতী ও জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীসহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত দর্শনীয় স্থানসমূহের মনমুগ্ধকর স্মৃতিচারণ করেন।

বনগাঁ থেকে কলকাতার শিয়ালদহ হয়ে শান্তিনিকেতন ভ্রমণ এবং ফিরতিপথে শান্তিনিকেতন হয়ে হাওড়া স্টেশনে আগমনের কিছু কষ্ট ও আনন্দের অনুভূতি ব্যক্ত করেন তিনি। বিশেষ করে দীর্ঘ সময় ধরে ট্রেনের মধ্যে কাঠের আসনে বসে থাকার তিক্ত অভিজ্ঞতার হাস্যোজ্জল বর্ণনা দেন অধ্যক্ষ শরীফ কায়কোবাদ। শিল্প সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে দুই বাংলার বিশেষ পার্থক্য রয়েছে বলে ধারণা করেন তিনি। সাহিত্য চেতনা বিকশিত করার ক্ষেত্রে দুই বাংলার লেখক কবি সাহিত্যিকদের সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তোলার গুরুত্বারোপ করেন অধ্যক্ষ শরীফ মোহাম্মাদ কায়কোবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান ও শেখ মুহাম্মদ সবুর উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা শরীফ কায়কোবাদের ভ্রমণ কাহিনীর উপর স্বরচিত কবিতা পাঠ করেন কবি এবাদত আলী শেখ, সরদার আবু জালাল, ও পূবালী ব্যাংক কর্মকর্তা মামুন ওয়াদুদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি মোল্লা মাজেদ, সাহেদ বিপ্লব, শম্পা রহমান, সুমী খন্দকার, সাকী মাহমুদ, মুহাম্মদ আরিফুল ইসলাম, স্বপন কুমার ভট্টাচার্য, বিকর্ণ কুমার মন্ডল, মোহাম্মদ শহিদুল ইসলাম ও খন্দকার মেশকাতুল আবরার প্রমূখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

বিজ্ঞানমনস্ক কবি শরীফ কায়কোবাদের শান্তিনিকেতন ভ্রমণ উপলক্ষে পাংশায় সাহিত্য আলোচনা সভা

আপডেট টাইম : ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :