ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় আওয়ামী লীগের গণজমায়েত

বিএনপি সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাবানয় গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা আওয়ামী লীগ। বিএনপিকে রূখে দিতে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘন্টাব্যাপী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে এই গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন বেলা সাড়ে ১১টার পর পাবনার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা হাতে বাঁশের লাঠি সহ খন্ড খন্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন।

পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সমাবেশে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, আমরা লক্ষ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও একাত্তরের ঘাতক চিহ্নিত জামায়াত তারা সবাই মিলে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের সমর্থন তাদের নাই। ২০১৪ সাল, ২০১৮ সাল তারা অনেক চেষ্টা করেছে, সফল হয় নাই। এখন তারা ভিন্ন পথে ভিন্ন কায়দায় সরকারের বিরুদ্ধে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা যাতে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণের পক্ষে আমরা প্রতিরোধ করবো।

জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, নৈরাজ্যের রাজনীতি আওয়ামীলীগ বিশ্বাস করে না। আওয়ামীলীগের জন্ম নৈরাজ্যের মধ্য দিয়ে নয়। গণতন্ত্রের মধ্যে দিয়ে জন্ম আওয়ামীলীগের। কোনোদিন বন্দুকের নলের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় আসেনি। নির্বাচনের মাধ্যমে যারা জিতবে তারাই ক্ষমতায় আসবে। খিচুরি, মুড়ি খাইয়ে, হাতে লাঠি নিয়ে এই সরকারকে নামিয়ে নতুন সরকার করবে সে স্বপ্ন তাদের পূরণ হবে না। পাবনায় কেউ সন্ত্রাস নৈরাজ্য করে তাদের আইনের মাধ্যমে আমরা তাদের মোকাবেলা করবো।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, কামিল হোসেন সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু

error: Content is protected !!

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় আওয়ামী লীগের গণজমায়েত

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :