ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা উপজেলা পরিষদ নির্বাচন এক প্রার্থীর শোডাউন, আরেকজনের প্রত্যাহারের আবেদন

আগামী ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর একজন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, গতকাল শুক্রবার (১৭ মে’২৪) উপজেলা পরিষদ নির্বচনে রির্টানিং অফিসার বরাবর তার মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন । অপরদিকে শনিবার (১৮মে) সমর্থিত লোকজন নিয়ে বিশাল শোডাউন দিয়েছেন অপর চেয়ারম্যান প্রার্থী এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুরুজ্জামানের ভাষ্যমতে, একটি পিকআপ ভ্যানসহ এক হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন দিয়েছেন। এর আগে বাঘার ঐতিহাসিক তেঁতুল তলায় সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌর মেয়র আক্কাছ আলী।

সমাবেশে এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ছাত্র রাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। এবারের নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে একজন সেবক হতে চাই।

বাঘা পৌরসভার মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী বলেন, আজকের উপস্থিতি প্রমান করেছে জয় আমাদের সু-নিশ্চিত।

তিনি আরো বলেন, এবারের নির্বাচনে আওয়ামীলীগ দলীয় কোন প্রার্থী দেননি। দলীয় কোন প্রতীক নেই। সুতারাং আপনারা কারো কোন অপ্রচারে কান না দিয়ে লাভলু ভাইকে ভোট দিবেন।

লায়েব উদ্দিনের কর্মী-সমর্থকরা জানান, তাদের প্রার্থী, উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক ক্যারিয়ারও স্বচ্ছ। এলাকায় ক্লিন ইমেজ আছে। এ কারণে এলাকার মানুষও চাচ্ছেন তাকে।

শোডাউনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, এবারের নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোকাদ্দেস ও রিনা বেগম, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান, প্রভাষক সানোয়ার হোসেনসহ বিপুল কর্মী সমর্থক।

চেয়ারম্যান প্রার্থী শাহিনুর রহমান জানান, শারিরিক অসুস্থতার কারণে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
সহকারি রির্টানিং অফিসার ও বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে শহিনুর রহমান পিন্টু মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন। অপর দুই প্রার্থী হলেন লায়েব উদ্দিন লাভলু ও রোকনুজ্জামান রিন্টু। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘা উপজেলা পরিষদ নির্বাচন এক প্রার্থীর শোডাউন, আরেকজনের প্রত্যাহারের আবেদন

আপডেট টাইম : ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :