ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় হিজরি নববর্ষ (১৪৪৬) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় বিগত বছরের ধারাবাহিকতায় এবারেও গৌরবময় হিজরি সনের ১২ টি মাসের তাৎপর্য তুলে ধরে হিজরি নববর্ষ-১৪৪৬ এরা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮-৭-২০২৪) বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও এশিয়ান টিভির রাজশাহী ব্যুরো, আখতার রহমানের সঞ্চালনায় বাদ এশা দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরবময় হিজরি সনের তাৎপর্য ও গুরুত্বসহ সচেনতা বৃদ্ধির লক্ষে হিজরি মাস, দিন তারিখের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

এতে অংশ নেন, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, বাজুবাঘা ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন প্রমুখ।

আলোচকরা বলেন, কালের পরিক্রমায় বাংলা-ইংরেজি সালের মতো ফিরে আসে হিজরি নববর্ষ। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরি সনের অনুসারী। মুসলিম জীবনে সন ও তারিখের গুরুত্ব অনস্বীকার্য। মুসলিম উম্মাহর তাহজীব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবে মিরাজ, ঈদে মিলাদুন্নবী সহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরি সনের উপর নির্ভশীল।

তবে দুঃখজনক হলেও সত্য, হিজরি সনের গুরুত্ব বেশি হলেও বাংলা ও ইংরেজি সনের মতো জাঁকজমকতা নেই। কিন্তু হিজরি নববর্ষকে গুরুত্ব সহকারে পালন করাই মুসলমানদের কাম্য। সুখ, শান্তি-সম্বৃদ্ধি কামনায়, আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনজারুল ইসলাম।

উপস্থিত ছিলেন- প্রভাষক নবাব আলী, প্রভাষক আব্দুল হানিফ মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী সেন্টু প্রামানিক, আক্কাছ আলী, বাদশা আলমগীর, সাংবাদিক সাইদুল ইসলাম, পল্লী চিকিৎসক হাবিবুর রহমান ও সাজেদুল হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, হিজরি সনের তাৎপর্য ও গুরুত্বসহ সচেনতা বৃদ্ধির লক্ষে বিগত ১৪ বছর আগে (হিজরি-১৪৩৩) নববর্ষ পালনে উদ্যোগ নেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে ব্যাপক জাঁকজমকতা ছাড়াই দিবসটি উদযাপন হয়ে আসছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

বাঘায় হিজরি নববর্ষ (১৪৪৬) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :