ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় স্কুল ভবন উদ্বোধনঃ টেন্ডারে উল্লেখিত কোয়ালিটি মোতাবেক কাজ করার আহ্বান এমপির:

শিক্ষাসহ দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে মন্তব্য করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হতে না পারলে এসব বিল্ডিং বানিয়ে লাভ কি। শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগনের উন্নয়নে কাজ করলে আলোয় আলোকিত হবে বাংলাদেশ। বর্তমান সরকার দেশের ও জনগণের উন্নয়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এলাকার সুবিধাভুগিদের কেউ সরকারিভাবে না পেলেও নিজের অর্থায়নে তাদের সহযোগিতা করেছি।

শনিবার(২৪-ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাঘা উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থতলা ভীতবিশিষ্ট দ্বিতীয়তলা নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন শাহরিয়ার আলম এমপি।

সকলের জনপ্রতিনিধি হিসেবে দুর্নীতি মুক্ত নিরপেক্ষ সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের উন্নয়নধারা আগামীতেও অব্যাহত থাকবে। টেন্ডারে উল্লেখিত কোয়ালিটি মোতাবেক কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলীয় পদ ব্যবহার করে কেউ যেন নিজে সম্পদ গড়ে তুলতে না পারে সে দিকেও নজর রাখা হবে। ব্যালটের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রত্যাখান করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। প্রধান শিক্ষক আঃ হাঃ মোঃ ককিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব,উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম প্রমুখ ।

উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুমা খাতুন , আ’লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। এর আগে ও পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আরো দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন উদ্বোধন করেন এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম এলাকায় র্ফিরে এসব কাজের উদ্বোধন করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় স্কুল ভবন উদ্বোধনঃ টেন্ডারে উল্লেখিত কোয়ালিটি মোতাবেক কাজ করার আহ্বান এমপির:

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :