আপডেট টাইম :
০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
২৩০
বার পঠিত
-প্রতীকী ছবি।
বাঘায় বাড়িতে হামলা ও রাতের আধারে গাছ কাটার অভিযোগ
রাজশাহীর বাঘায় বাড়িতে হামলা ও রাতের আধারে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জলাই) আড়ানী পৌর এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা যায়, আড়ানী সাহাপুর গ্রামে রমজান আলীর ছেলে জিয়ারুল ইসলামের তিন বছর বয়সের ২৫টি আম গাছ রাতের আধারে কেটে দেওয়া হয়েছে। এছাড়াও ঘুমন্ত অবস্থায় রাতের আধারে তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানান জিয়ারুল ইসলাম। অপর দিকে আড়ানি ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, আড়ানী ঝিনা রেলগেট বাজারে আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের তারিফ উদ্দীন ও তার পিতা নবীর উদ্দীন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তারিফ উদ্দীনের সাথে একই গ্রামের আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিফ উদ্দীনের ও একজন পথচারি মোটরসাইকেল ভাঙচুর ও নবীর উদ্দীনের বাড়িতে হামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় দিকে এই ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আরও পড়ুনঃ ভেড়ামারায় ডেঙ্গু জ্বের ৭ জন রোগী আক্রান্ত বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।##!
রাজশাহীর বাঘায় বাড়িতে হামলা ও রাতের আধারে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জলাই) আড়ানী পৌর এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা যায়, আড়ানী সাহাপুর গ্রামে রমজান আলীর ছেলে জিয়ারুল ইসলামের তিন বছর বয়সের ২৫টি আম গাছ রাতের আধারে কেটে দেওয়া হয়েছে। এছাড়াও ঘুমন্ত অবস্থায় রাতের আধারে তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে জানান জিয়ারুল ইসলাম।
অপর দিকে আড়ানি ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, আড়ানী ঝিনা রেলগেট বাজারে আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের তারিফ উদ্দীন ও তার পিতা নবীর উদ্দীন।
এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তারিফ উদ্দীনের সাথে একই গ্রামের আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিফ উদ্দীনের ও একজন পথচারি মোটরসাইকেল ভাঙচুর ও নবীর উদ্দীনের বাড়িতে হামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় দিকে এই ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।