ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় নামাজ আদায়ের মধ্য দিয়ে মডেল মসজিদের কার্যক্রম শুরুঃ দুঃস্থদের  চাল ও ট্রাই সাইকেল বিতরণ

রাজশাহীর বাঘায় মডেল মসজিদ উদ্বোধনের পর রোববার (২৫-০২-২০২৪) যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী-৬ আসন (বাঘা-চারঘাট) এর এমপি (সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী) শাহরিয়ার আলম ও মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামসহ স্থানীয় মুসল্লিগন এই মসজিদে নামাজ আদায় করেন। ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। এ ছাড়াও আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের উপকারভোগী দুঃস্থ অসহায়দের চাল ও  ট্রাই সাইকেল বিতরণ ও বাঘা শাহী মসজিদের নির্মানাধীন অজুখানার উদ্বোধন করা হয়েছে।
 নামাজ পরবর্তী সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহরিয়ার আলম এমপি চাল,  ট্রাই সাইকেল বিতরণ ও অজুখানার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহি অফিসারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে  তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে উপজেলায় মডেল মসজিদ নির্মাণ বর্তমান সরকার প্রধানের মাইল ফলক দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুঃস্থ অসহায়সহ জনকল্যাণে উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রম অতীতের মতো অব্যাহত থাকবে।
রমজান সামনে রেখে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় কেউ যেন বাড়তি আয় না করেন। কোন ধরনের মজুদদারি সহ্য করা হবেনা। প্রশাসনকে বাজার মনিটরিংসহ  ব্যবসায়ীদের কম মুনাফায় পণ্য বিক্রির আহ্বান জানান এমপি।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ।
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, আশ্রয়ন ও গুচ্ছগ্রাম এর ৪০০ জনকে ১০ কেজি করে চাল ও ২জন প্রতিবন্ধী-ব্রাম্মনডাঙ্গা গ্রামের আব্দুল মালেক  এবং মর্শিদপুর গ্রামের ফুলঝুরি বেগমকে ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় নামাজ আদায়ের মধ্য দিয়ে মডেল মসজিদের কার্যক্রম শুরুঃ দুঃস্থদের  চাল ও ট্রাই সাইকেল বিতরণ

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :