ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় নাট্যকার ও নির্মাতাকে জখমের মামলায় গ্রেপ্তার-১

শাস্তির দাবিতে গিল্ড বাংলাদেশ এর বিবৃতি

নাট্যকার ও নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলার খায়ের হাট গ্রামের রিংকু হোসেন নামে একজনকে গেপ্তার করেছে পুলিশ। গত বৃহসপতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ৭ জানুয়ারি আনুমানিক রাত সোয়া ৮টায় বাঘা উপজেলায় তার নিজ গ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাঁকে অতর্কিত আক্রমন করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করে।

এ ঘটনায় আহতের ছোট ভাই ফরহাদ হোসেন পরেরদিন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে বাঘা থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন।

আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সদস্য, নাটা নির্মাতা, নাট্যকার, প্রযোজক, সাংবাদিক ও অভিনেতা। সে উপজেলার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।

ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার(১২-০১-২০২৪) ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হিরা ও সাধারন সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর এরযৌথ স্বাক্ষরে দেওয়া বিবৃতিতে, আসামিদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি করেছেন। বিবৃতিতে বলেছেন, একজন সংস্কৃতি কর্মীর উপরে আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা বলেই আমরা মনে করি।

মামলার তদন্তকারি অফিসার সহকারি পরিদর্শক(এসআই)শাহ্নেয়াজ বলেন, ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় নাট্যকার ও নির্মাতাকে জখমের মামলায় গ্রেপ্তার-১

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :