ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় দিনদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই

-ছবিঃ প্রতীকী।

রাজশাহীর বাঘায় দিনদুপুরে বাদাম ব্যাবসায়ী ইসলাম আলীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর মাদ্রাসার দক্ষিণে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে বাদাম ব্যবসায়ী ইসলাম আলী আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে ২ লক্ষ টাকা নিয়ে বাদাম ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়। উপজেলার জোতকাদিরপুর মাদ্রাসা সংলগ্ন এলাকার দক্ষিণে পৌঁছালে ৩ জন ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে টাকা দিতে না চাইলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসলাম আলী বলেন, আমি বাদাম কেনার জন্য উপজেরার চকরাজাপুর চরে যাচ্ছিলাম। ৩ জন লোক আমার পথরোধ করে কাছে যা আছে দিয়ে দিতে বলে। আমি দিতে না চাইলে তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে আঘাত করে আমার কোমরে থাকা সমস্ত টাকা নিয়ে নেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুল নাহার কান্তা বলেন, ইসলাম আলী নামের এক ব্যক্তিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের চিহৃ ছিল বলে জানান চিকিৎসক।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলার স্বার্থে অভিযুক্তদের নাম বলতে রাজি হননি ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় দিনদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :