ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় চৌদ্দ বছরের ছেলেকে কুপিয়ে জখমঃ একশ’র উপওে সেলাই নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে

রাজশাহীর বাঘায় বাপের বাগড়ায় ১৪ বছর বয়সী ছেলে মৃদুল আহম্মেদ ওরফে দিপুকে কুপিয়ে জখম করেছে, প্রতিবেশী নবাব প্রামানিক ওরফে লবা ও তার দুই ছেলে রেজাউল প্রামানিক ও রবিউল প্রামানিক । গুরুতর আহত দ্বিপু হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শরীরে একশ’র উপরে সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিপুর সহোদ মিশন ফকির। গত বুধবার (৩০মে) রাতে ফতেপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দিপুকে কুপিয়ে জখম করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মমিন ফকিরের ছেলে।

শুক্রবার (৩১-০৫-২০২৪) রবিউল প্রামানিক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২সপ্তাহ আগে কে বা কাহারা নবাব প্রামানিক ওরফে লবার বাড়ির আঙিনার খড়ির পালায় আগুন ধরিয়ে দেয়। এতে দিপুর পরিবারকে সন্দেহ করে নবাব প্রামানিক। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে বুধবার রাতে ধারালো হাসুয়া দিয়ে দিপুকে কুপিয়ে জখম করা হয়।

দিপুর বাবা মমিন ফকির বলেন, বাজার থেকে আগে দিপু বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। তার কিছুক্ষন পরে আমিও বাজার থেকে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে দেখি ছেলে দিপু রক্তাত্ত শরীরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রামেক হাসপাতালে পাঠান।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। মামলায় রবিউল প্রামানিক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দু’জন পলাতক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় চৌদ্দ বছরের ছেলেকে কুপিয়ে জখমঃ একশ’র উপওে সেলাই নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :