ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মাদ হাসান এর সঞ্চালনায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাসসহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শরীরচর্চা শিক্ষক উপস্থিত ছিলেন।

আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮ থেকে ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর জেলা পর্যায়ের, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর উপ-অঞ্চল পর্যায়ে, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর অঞ্চল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের ইভেন্টগুলো রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

বাঘায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :