ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈয়ন্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবর্ষণের শিকার ব্যক্তি রশিদ চৌধুরী, যিনি দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। গুলির আঘাতে তার বাড়ির জানালার কাঁচে ছিদ্র হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৮ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রশিদ চৌধুরী জানান, তিনি এবং তার পরিবার রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত ১টার দিকে বিকট আওয়াজ শুনে তারা জেগে ওঠেন এবং দেখতে পান জানালার কাচ ছিদ্র হয়ে গেছে। কিছু সময় পর আবারও অন্য একটি কক্ষে গুলি করা হয় এবং এর পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি গুলি শোনা যায়। শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ঘরের সবাই। রাত দেড়টার পর গুলির শব্দ থেমে গেলে তারা দেখতে পান বুলেট জানালার কাঁচ ভেদ করে ঘরের ভেতরে ঢুকেছে। এরপর তিনি পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, “আমি বিএনপি করলেও সাবেক প্রতিমন্ত্রীর কন্যা ফারজানা সারমিন পুতুলকে সমর্থন করি এবং তার সভা-সমাবেশে অংশ নিচ্ছি, তাই বিএনপির আরেকটি পক্ষ আমার বাড়িতে গুলিবর্ষণ করেছে বলে আমি ধারণা করছি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব।”

আরও পড়ুনঃ রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :