ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলাদেশে কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন ৪ ভারতীয় নাগরিক

বাংলাদেশে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৪ ভারতীয় নাগরিক। রবিবার (৯ জুন) দুপুর ২টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে  ভারতের বনগাঁর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
ভারত ফেরত নাগরিকরা হলেন, সামন্তপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানার ছেলে সুনীল কুমার সানি (৪৭), পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল (৫০), পশ্চিমবঙ্গের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২) ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮)।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তারা বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হয়। ওই সময় বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মজুমদার জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার ভারতীয় নাগরিক তিন বছর কারাভোগের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তি নবায়নের বদলে নতুন করে স্বাক্ষরের চিন্তা আত্মঘাতী

error: Content is protected !!

বাংলাদেশে কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন ৪ ভারতীয় নাগরিক

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :