ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও এক গৃহবধূর মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬

শাকিল মিয়াঃ

বরিশালের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বরগুনার আমতলী উপজেলার গৃহবধূ আসমা বেগম (৪০)।

তিনি গত বুধবার হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ১৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনাতেই সর্বাধিক ৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি ডেঙ্গু সংক্রমিত হয়ে মারা গেছেন বরগুনা জেলায়। বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩৮১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৫৬ জন, বরিশাল শেবাচিম হাসপাতালে ২২ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন, পটুয়াখালীতে ২৩ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, ভোলায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বরগুনায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪২, বেতাগীতে ০৪জন,বামনায় ০১, আমতলীতে ০১ ও পাথরঘাটায় ০৭জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১০৬ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ৬৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫৭৫ জন। বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১১জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল বিভিন্ন বেসরকারি হাসপাতালে মারা গেছেন আরো ৩৮ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও এক গৃহবধূর মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শাকিল মিয়া, বরগুনা জেলা প্রতিনিধিঃ :