ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে এক কিশোরী ও যুবকের আত্মহত্যা

মানিক কুমার দাসঃ

ফরিদপুর নগরকান্দায় ‌ গলায় রশি দিয়ে ‌ সামিরা আক্তার ‌(১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। ‌জানা গেছে নগরকান্দার মনোহরপুরের উক্ত ‌ কিশোরী সামিয়া আক্তার (১২) পিতা- রেজাউল মল্লিক, মাতা- মমতা বেগম; গলায় রশি দিয়ে ‌ আত্মহত্যা করেন।

‌এ ব্যাপারে তার পিতা রেজাউল মল্লিক(৩৮), জানান যে, তার কন্যা সন্তান সামিয়া আক্তার (১২), প্রায় ১৫ দিন আগে একটি এনড্রয়েড মোবাইল ফোন কিনে দিতে বললে গরিবও কৃষি কাজকর্ম করে বিধায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় তাহার মেয়ে সামিয়া আক্তারের মন ক্ষুন্ন হয়। এরপর গতকাল ‌ মঙ্গলবার ‌ বিকাল ৪ টার সময় মেয়ে সামিয়া আক্তারকে বাড়িতে রেখে তার মা মমতাজ বেগম ছাগলের ঘাস কাটার জন্য বসত ‌ বাড়ির ‌ উত্তর পাশের চকে যায়।

বিকাল অনুমান ৫ টার দিকে ‌ তার মা ‌ বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি করে না পেয়ে তার বসত বাড়ির পূর্ব ভিটির দোচালা টিনের ঘরে প্রবেশ করে দেখে যে, তাহার মেয়ে ঘরের বাঁশের আড়ার সাথে তার পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে ‌ নগরকান্দা থানায় ‌ একটি অপমৃত্যু ‌‌ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১ তাং-১৪/০১/২৬ রুজু করা হয়েছে।

এছাড়াও ফরিদপুরে গলায় ফাঁস নিয়ে আরিফ শেখ (২২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
জানা গেছে আজ বুধবার ‌ সকাল ‌৬.৪৫ মিনিটের ‌ সময় জনৈক আহাদ ফকির তার বাড়ির পাশ দিয়ে কাজে যাওয়ার সময় হঠাৎ দেখে বাগানের মধ্যে আম গাছের সাথে গলায় রশি নিয়ে উক্ত আরিফ শেখ (২২), পিতা দেলোয়ার শেখ, সাং চতর খারাপাড়া, ইউনিয়ন চাঁদপুর,
থানা কোতোয়ালি এর লাশ ঝুলছে।

তখন তিনি আশপাশের লোকজনকে ডাক দিলে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ‌ আরিফ শেখের লাশ গাছের থেকে রশি কেটে মাটিতে নামায়।

এরপর ‌কোতোয়ালি থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পরিবার ও আশপাশের লোকজন থেকে জানা যায় যে উক্ত ‌আরিফ শেখ কয়েক মাস যাবত মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে ‌কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ‌ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

ফরিদপুরে এক কিশোরী ও যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :