মানিক কুমার দাসঃ
ফরিদপুর নগরকান্দায় গলায় রশি দিয়ে সামিরা আক্তার (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। জানা গেছে নগরকান্দার মনোহরপুরের উক্ত কিশোরী সামিয়া আক্তার (১২) পিতা- রেজাউল মল্লিক, মাতা- মমতা বেগম; গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে তার পিতা রেজাউল মল্লিক(৩৮), জানান যে, তার কন্যা সন্তান সামিয়া আক্তার (১২), প্রায় ১৫ দিন আগে একটি এনড্রয়েড মোবাইল ফোন কিনে দিতে বললে গরিবও কৃষি কাজকর্ম করে বিধায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় তাহার মেয়ে সামিয়া আক্তারের মন ক্ষুন্ন হয়। এরপর গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার সময় মেয়ে সামিয়া আক্তারকে বাড়িতে রেখে তার মা মমতাজ বেগম ছাগলের ঘাস কাটার জন্য বসত বাড়ির উত্তর পাশের চকে যায়।
বিকাল অনুমান ৫ টার দিকে তার মা বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে ডাকাডাকি করে না পেয়ে তার বসত বাড়ির পূর্ব ভিটির দোচালা টিনের ঘরে প্রবেশ করে দেখে যে, তাহার মেয়ে ঘরের বাঁশের আড়ার সাথে তার পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১ তাং-১৪/০১/২৬ রুজু করা হয়েছে।
এছাড়াও ফরিদপুরে গলায় ফাঁস নিয়ে আরিফ শেখ (২২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
জানা গেছে আজ বুধবার সকাল ৬.৪৫ মিনিটের সময় জনৈক আহাদ ফকির তার বাড়ির পাশ দিয়ে কাজে যাওয়ার সময় হঠাৎ দেখে বাগানের মধ্যে আম গাছের সাথে গলায় রশি নিয়ে উক্ত আরিফ শেখ (২২), পিতা দেলোয়ার শেখ, সাং চতর খারাপাড়া, ইউনিয়ন চাঁদপুর,
থানা কোতোয়ালি এর লাশ ঝুলছে।
তখন তিনি আশপাশের লোকজনকে ডাক দিলে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত আরিফ শেখের লাশ গাছের থেকে রশি কেটে মাটিতে নামায়।
এরপর কোতোয়ালি থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পরিবার ও আশপাশের লোকজন থেকে জানা যায় যে উক্ত আরিফ শেখ কয়েক মাস যাবত মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।