ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মত বিনিময় ও লোগো উন্মোচন সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় জানানো হয় ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখান থেকে বেশকিছু ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

প্রতিযোগিতায় নয়টি উপজেলা দল এবং ফরিদপুর পৌরসভা কে নিয়ে মোট ১০ টি দল নিয়ে প্রথম পর্বে নক আউট পদ্ধতিতে খেলা গুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন থানায় খেলা গুলো অনুষ্ঠিত হবে।

তাছাড়া ফাইনাল খেলায় দুইজন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল এক লক্ষ টাকা এবং রানার আপ দল ৭৫ হাজার টাকা পুরস্কার পাবে। এছাড়া চ্যাম্পিয়ন ট্রফিতে ‌ আধা ভরি স্বর্ণ থাকবে। প্রতিযোগিতার উদ্বোধন হবে আগামী পয়লা ডিসেম্বর মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রথম খেলার মোকাবেলা করবে মধুখালী উপজেলা বনাম আলফাডাঙ্গা উপজেলা।

উক্ত খেলা উপভোগ করার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে লোগো উন্মোচন করা হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাজাহান এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোকসেদ কে জার্সি পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,) ইয়াসিন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাজাহান, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

ফরিদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মত বিনিময় ও লোগো উন্মোচন সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :