ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট লাল দলের জয় লাভ

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল দল জয়লাভ করেছে। প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষ সবুজ দলকে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে ‌সবুজ দল ‌৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে জবাবে ‌ ৫ উইকেট হারিয়ে ‌ লাল দল ১৬৯ রান সংগ্রহ করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার পান লাল দলের ইমাম তিনি ৩৮ বলে ৬৭ রানে পাশাপাশি বল হাতে একটি উইকেট লাভ করেন। খেলা শেষে নেতৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতার পরবর্তী পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।

এর আগে আজ  শনিবার সকাল  ১১ঃ৩০ মিনিটে ফরিদপুর স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্ট আরম্ভ হয়। এতে লাল দল ও সবুজ দল একে অপরের মোকাবেলা করছে। এতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাসার সুমন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক  বিএনপির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, ফরিদপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু।

এ সময় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি-লুটপাট ও দলীয়করণ করে যুবসমাজকে ধ্বংস করে দিয়েছে।তবে এখন ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপির নেতৃত্বে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কাজ শুরু হবে৷এই ধারাবাহিকতায় শহীদ জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাকে জাতীয় পর্যায়ে সুযোগ দেয়া  এবং দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ এছাড়া এই প্রতিযোগিতা থেকে ফরিদপুর জেলার অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশের ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আরো অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ সাড়ে তিনশ কোটি টাকা খেলাপির দায়ে বোয়ালমারীর গোল্ডেন জুট মিল নিলামে

অনুষ্ঠানে  জুলাই  ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন , জাতীয় সংগীত পরিবেশন এবং পরে বেলুন ঊড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।প্রতিযোগিতার বিজয়ী দল আগামী ১৯ নভেম্বর ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট লাল দলের জয় লাভ

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :