ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি, জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ও শুরু করেছে অধিদপ্তর।

বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির আওতায় মোট ৭,২৫০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে সরিষার জন্য ৭,০০০ কৃষক, গমের জন্য ৫০ জন, ভূট্টার জন্য ৫০ জন, পেঁয়াজের জন্য ৫০ জন, মসুরের জন্য ৫০ জন, খেসারির জন্য ১০ জন এবং অড়হরের জন্য ৪০ জন কৃষককে উপকরণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়সা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবীসহ বিভিন্ন সাংবাদিক।

উপকরণ বিতরণ কার্যক্রমে সরিষা বীজ (১ কেজি), ডিএপি সার (১০ কেজি) এবং এমওপি সার (১০ কেজি) প্রত্যেক কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়া, জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধনও করা হয়, যাতে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ইঁদুরের আক্রমণ মোকাবিলা করা যাবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও স্টাফ সদস্যবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
মোঃ ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :