দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
পূর্ব শত্রুতার জেরে পাঁচ বছরের শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে জখম
রিপন সরকারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাঈম ভিংরাবো এলাকার মৃত মামুন মিয়ার ছেলে। এ ঘটনায় শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে গতকাল ২৭ মে মঙ্গলবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। নাঈমের মা সুমা আক্তার জানান, ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাঈম, শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা করান। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শিশু আহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জরিত আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেঁতলে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাঈম ভিংরাবো এলাকার মৃত মামুন মিয়ার ছেলে। এ ঘটনায় শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে গতকাল ২৭ মে মঙ্গলবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
নাঈমের মা সুমা আক্তার জানান, ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাঈম, শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা করান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, শিশু আহতের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জরিত আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।