ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ডিবির জালে গ্রেফতার দুই

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাতে যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের সন্তোষ কুশারীর ছেলে পলাশ কুশারী (৪৩) ও দুর্গাপুর গ্রামের সামছুল মোড়লের ছেলে বুলবুল আহমেদ (৪৬)।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, সম্প্রতি শ্যামল দাস নামে এক ব্যক্তি মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন তার ছেলে সৌরভ দাস গত ৮ ফেব্রুয়ারি পুলিশ কনষ্টেবল পদে যশোর জেলায় প্রার্থী ছিল। তাকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লক্ষ টাকা চুক্তি করে ব্ল্যাংক চেক ও ষ্ট্যাম্প গ্রহণ করে পলাশ কুশারী ও বুলবুল আহমেদ। কিন্তু তারা চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার বিষয়টি সামনে আসে। এরপর ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে মণিরামপুরে অভিযান চালিয়ে পলাশ কুশারী ও বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাকরি প্রত্যাশীদের স্বাক্ষরিত ৩১০টি খালি (ব্লাঙ্ক) নন জুডিশিয়াল ষ্ট্যাম্প, ১০০টি ব্যাংক চেক ও ১৪৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়। যার মধ্যে যশোর জেলায় পুলিশের কনষ্টেবল নিয়োগের ১৭টি প্রবেশ পত্র রয়েছে।
এসআই মফিজুল ইসলাম আরো জানান, আটককৃতদের সংঘবদ্ধ‌ একটি চক্র রয়েছে। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে চেক ও স্ট্যাম্প নিয়ে নিতো। এরপর মেধার জোরে কেউ চাকরি পেলে তার কাছ থেকে চুক্তিকৃত টাকা হাতিয়ে নিতো। গ্রেফতারকৃতদের মণিরামপুর থানায় দায়ের করা প্রতারণার মামলায় আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ডিবির জালে গ্রেফতার দুই

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা

আপডেট টাইম : ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
কাজী নূর, যশোর থেকে :