ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশা থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাটুরিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই ১টি গরুসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ইমন শেখ (২১) ও মোহাম্মদ রায়হান (২১)।

ধৃত ইমন শেখ কুষ্টিয়া জেলার খোকসা থানার মানিকহাট গ্রামের আনছার শেখের পুত্র এবং মোহাম্মদ রায়হান একই থানার শিমুলিয়া গ্রামের মোঃ বাকী বিল্লাহ’র পুত্র।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই জোবাইন ফেরদৌসসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শৈলকুপা থানা পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এই অভিযানে অংশ নেন। অভিযানে চোরাই গরুসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গরুর মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

এছাড়া, পুলিশ চুরি কাজে ব্যবহৃত ১টি ভ্যানও উদ্ধার করেছে। গরুর মালিক পাংশা থানার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের আকবর আলী প্রামানিক।

জানা গেছে, গত ৪ নভেম্বর সকালে আকবর আলী প্রামানিক তার বসত বাড়ির উত্তর পাশে মমিন খার পতিত জমিতে ৩টি গরু কাঁচা ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। ওই দিন চোরেরা ৩টি গরুর মধ্যে ১টি লাল রঙের ষাড় বাছুর চুরি করে নিয়ে যায়। গরুর মালিক সকাল ১০টার দিকে গরুগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসে গরু চুরির বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় আকবর আলী প্রামানিক পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ২, তারিখ ৪/১১/২০২৪, ধারা- ৩৭৯ পেনাল কোড)। পরবর্তীতে পুলিশি তৎপরতায় চোরাই গরুটি উদ্ধার হয় এবং ৫ নভেম্বর বিকালে গরুর মালিক তার গরুটি নিজ বাড়িতে নিয়ে যান।

ধৃত চোর চক্রের ২ সদস্যকে চুরি মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক

error: Content is protected !!

পাংশা থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
মোঃ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার, রাজবাড়ী :