রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের এক পরিচিতি সভায় নবাগত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে অফিসার্স ক্লাব। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিসার্স ক্লাব এ পরিচিতি সভার আয়োজন করে। জানা যায়, পাংশার নবাগত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল গত সোমবার যোগদান করেছেন। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। পাংশায় যোগদানের আগে তিনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নবাগত এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল প্রশাসনিক কর্মকান্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আরও পড়ুনঃ নির্বাহী অফিসার ও ওসির বিরুদ্ধে বালু ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন পরিচিতি সভায় আগে সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসসহ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে দাপ্তরিক কার্যক্রম নিয়ে এক সভায় মিলিত হন নবাগত এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল। ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের এক পরিচিতি সভায় নবাগত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে অফিসার্স ক্লাব। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিসার্স ক্লাব এ পরিচিতি সভার আয়োজন করে।
জানা যায়, পাংশার নবাগত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল গত সোমবার যোগদান করেছেন। তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। পাংশায় যোগদানের আগে তিনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পরিচিতি সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নবাগত এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল প্রশাসনিক কর্মকান্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিচিতি সভায় আগে সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসসহ পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে দাপ্তরিক কার্যক্রম নিয়ে এক সভায় মিলিত হন নবাগত এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল। ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।