ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মঙ্গলবার সকালে জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ৪ অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম। উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শ্যামল কুমার।

অতিথিবৃন্দ কন্যা শিশুর মানসিক বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

পাংশায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

আপডেট টাইম : ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :