ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় গণমাধ্যম কর্মীদের সাথে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির মতবিনিময়

রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বৃহস্পতিবার ২৩জুন বিকেলে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী লীগ।

মতবিনিময় সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু।

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, রাজবাড়ী জেলায় আওয়ামী লীগ সুসংগঠিত। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করায় দল সুসংগঠিত হয়েছে। দল সুসংগঠিত আছে বলেই দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ শুরু থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের আস্থার জায়গায় উপনীত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন ও অর্জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাংশাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রিজ কালভার্ট, রাস্তাঘাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক উন্নয়নের ফলে মানুষ আজ শান্তিতে বসবাস করছে। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ, খাদ্যবান্ধব কর্মসূচি, গৃহহীন ও ভূমিহীনদের গৃহনির্মাণ এ সবই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বেরবুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

আরও পড়ুনঃ ভেড়ামারায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। পদ্মা সেতু নিয়ে বিএনপির মিথ্যাচারের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকির দাঁতভাঙ্গা জবাব দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্র প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা জনসাধারণের সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় গণমাধ্যম কর্মীদের সাথে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির মতবিনিময়

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :