ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে কৃষকের মাঝে সিডার মেশিন বিতরণ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকির আওতায় কৃষকের মাঝে ১৪টি সিডার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার ৮ জুন দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে সিডার মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া খাতুন, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ।

অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মাদ আলী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিভিন্ন ফসল উৎপাদন ও বিপণনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর জীবিকার জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুনঃ খাদ্যের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে ‘কাউন’

কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বর্তমান কৃষকবান্ধব সরকার কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও লাভজনক করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষির বর্তমান শ্রমিক সংকট নিরসনের জন্য যান্ত্রিকীকরণের বিকল্প নেই। যথাযথ নিয়মে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প বাস্তবায়নের গুরুত্বারোপ করেন তিনি। এ পর্যায়ে কৃষকের মাঝে ১৪টি সিডার মেশিন বিতরণের তথ্য উল্লেখ করেন কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা ভর্তুকির আওতায় সিডার মেশিন পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পাংশায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে কৃষকের মাঝে সিডার মেশিন বিতরণ

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :