আপডেট টাইম :
০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
২৮১
বার পঠিত
-পাংশার সরিষা ও পাট্টা ইউপির ১৮টি পরিবারের মাঝে গত বৃহস্পতিবার ভিপিকেএ ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়।
পাংশার সরিষা ও পাট্টা ইউপিতে ভিপিকেএ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ও পাট্টা ইউপির হতদরিদ্র ১৮টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩৬ টি ছাগল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ীর ভিপিকেএ ফাউন্ডেশনের ছাগল পালন কর্মসূচির আওতায় সরিষা দক্ষিণপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাংশা উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন ও আব্দুর রব, সহকারী পরিচালক (নিরীক্ষা) মোঃ ফারুক শেখ, সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা খাতুন ও সরিষা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমান মাওলানা মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তাঃ কাঁশফুলের সৌন্দর্যে সেজেছে মধুমতী জানা যায়, সরিষা ইউপির সরিষা গ্রামের ৯টি পরিবার ও পাট্টা ইউপির নিভা গ্রামের ৯টি পরিবারের প্রত্যেক পরিবারের দুটি করে মোট ৩৬টি ছাগল বিতরণ করা হয়। ছাগল পালনে সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ও পাট্টা ইউপির হতদরিদ্র ১৮টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩৬ টি ছাগল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ীর ভিপিকেএ ফাউন্ডেশনের ছাগল পালন কর্মসূচির আওতায় সরিষা দক্ষিণপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিপিকেএ ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন ও আব্দুর রব, সহকারী পরিচালক (নিরীক্ষা) মোঃ ফারুক শেখ, সহকারী পরিচালক (প্রশাসন) শাহিদা খাতুন ও সরিষা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমান মাওলানা মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, সরিষা ইউপির সরিষা গ্রামের ৯টি পরিবার ও পাট্টা ইউপির নিভা গ্রামের ৯টি পরিবারের প্রত্যেক পরিবারের দুটি করে মোট ৩৬টি ছাগল বিতরণ করা হয়। ছাগল পালনে সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সংস্থার কর্মকর্তাবৃন্দ।