ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার পাট্টা ইউপিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত রশিদ মন্ডল হাসপাতালে ভর্তি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির ১নং ওয়ার্ডের ডেঁপা গ্রামের কৃষক আব্দুর রশিদ মন্ডল (৫০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি সহায়তা দিতে তার পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকাস্থ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচালক সাবরিনা আক্তার। বুধবার (১১ ডিসেম্বর) সকালে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রশিদ মন্ডলের চিকিৎসার খোঁজ খবর নেন এবং ঘটনার বিষয়ে পাংশা মডেল থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সন্ত্রাসী হামলায় আব্দুর রশিদ মন্ডলের বাম হাত ও ডান পা ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়।

জানা যায়, গত ৬ জানুয়ারী সকাল ১০টার দিকে নিজ গ্রামে হামলার শিকার হন কৃষক আব্দুর রশিদ মন্ডল। ঘটনার পরপরই মুমুর্ষ অবস্থায় তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ৭ জানুয়ারী আব্দুর রশিদ মন্ডল নিজে বাদী হয়ে একই গ্রামের আকিদুল ইসলাম, জজ আলী, সোরাই বিশ্বাস, আসাদুল, মতিয়ার বিশ্বাস, আরিফুল, রুবেল, তিতাল, আলিম মন্ডল, জহির মন্ডলকে এজাহারনামীয় এবং আজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড।

বুধবার ১১ জানুয়ারী আব্দুর রশিদ রশিদ মন্ডলের পিতা সিরাজ মন্ডল (৮০) জানান, আমার পুত্র আব্দুর রশিদ মন্ডল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসীরা তার হাত-পা ভেঙ্গে দিয়েছে। তার অবস্থা ভালো না। মামলার আসামীরা জামিনে এসে হুমকি দিচ্ছে। ঘটনার প্রতিকার চান তিনি।এদিকে, আব্দুর রশিদ মন্ডলের উপর হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

পাংশার পাট্টা ইউপিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত রশিদ মন্ডল হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :