ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় ভবনের পলেস্তারা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত

- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে পাঠদানরত অবস্থায় ভবনের পলেস্তারা খসে পড়ে।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ২য় শ্রেণি কক্ষে পাঠদানরত অবস্থায় ভবনের পলেস্তারা খসে পড়ে ৪জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয়ের একতলা বিশিষ্ট ভবনের একটি কক্ষে ২য় শ্রেণির বাংলা বিষয়ে পাঠদান চলছিল। হঠাৎ করে বিকট শব্দে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। ঘটনার সময় ২জন ছাত্র ও ২জন ছাত্রী সামান্য আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছুটি দেওয়া হয়। ওই সময় শ্রেণি কক্ষে ৩৫ জন শিক্ষার্থী ছিল।

প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিলন জানান, ঘটনার বিষয়ে পাংশা উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিতভাবে দরখাস্ত করা হয়েছে। দুইকক্ষ বিশিষ্ট ওই ভবনে পাঠদান কার্যক্রম বিরত রাখা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের অন্য ভবনে পাঠদান করা হয়। ক্ষতিগ্রস্ত ভবন পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত সেখানে পাঠদান করা হবে না।

জানা যায়, কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইকক্ষ বিশিষ্ট একতলা ভবনটি পুরাতন। বিভিন্ন সময়ে রং করা হলেও বৃষ্টি হলে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইশরাকের পদত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

error: Content is protected !!

পাংশার কলিমহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় ভবনের পলেস্তারা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত

আপডেট টাইম : ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :