ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার পাংশায় কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মরহুমের পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় গত ২ এপ্রিল ও ৩ এপ্রিল দু’দিন এ কর্মসূচির আয়োজন করা হয়।

জানা যায়, কবি আবদুল মান্নান (৮৫) বার্ধক্যজনিত কারণে ২০২১ সালের ১৮ জানুয়ারী রাত ১০টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর এলাকার বাসায় ইন্তেকাল করেন। ১৯৩৫ সালের ২ এপ্রিল বৃহত্তর পাংশা থানার বর্তমান কালুখালীর সাওরাইল ইউপির চর পাতুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

রবিবার (২ এপ্রিল) মরহুম কবি আবদুল মান্নানের ৮৮তম জন্মদিনের স্মরণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত এবং জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও এপেক্স ক্লাব অব পাংশার (ইউসি) প্রেসিডেন্ট মো. সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার পরিচালক হাফেজ মো. আকরাম হোসেন মীর। অনুষ্ঠানে জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার মুহতামীম হাফেজ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক সেলিম মাহমুদসহ মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়া সোমবার (৩ এপ্রিল) পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এসএম কায়কোবাদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে কবি, লেখক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ মোহাম্মদ আবদুল মান্নান সরকারী চাকুরিতে দায়িত্বশীল পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। স্বাধীনতার পূর্বকাল থেকেই তার কবিতা ও প্রবন্ধ দৈনিক পত্রিকসমূহে প্রকাশিত হয়।

সনেট, ছড়া, শিশুতোষ কবিতা লিখে খ্যাতিলাভ করেছেন তিনি। তার প্রকাশিত কবিতাগ্রন্থগুলির মধ্যে সনেট ও অন্যান্য কবিতা, প্রদোষ তীর্থে রঙধনু, একগুচ্ছ সনেট, সনেট পংক্তিমালা সর্বাধিক পরিচিত। সর্বশেষ অমর একুশে গ্রন্থমেলা-২০২১ উপলক্ষ্যে কবিতা তোমাকে খুঁজি গ্রন্থ প্রকাশিত হয়। এতদ্ব্যতীত বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রদর্শিত অন্তত ২০টি যৌথ কবিতাগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

পাংশায় কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :