ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় অফিসার্স ক্লাবের উদ্যোগে পদোন্নতি জনিত ইউএইচএন্ডএফপিও মুকতাদির আরেফীনকে বিদায় সংবর্ধনা প্রদান

-রাজবাড়ীর পাংশায় অফিসার্স ক্লাবের উদ্যোগে পদোন্নতি জনিত ইউএইচএন্ডএফপিও ডা. মুকতাদির আরেফীনকে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচএন্ডএফপিও) ডা. মোহাম্মদ মুকতাদির আরেফীনকে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদোন্নতি দিয়ে নাটোর জেলা সিভিল সার্জন পদে বদলি করেছে। তার বদলি জনিত কারণে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পাংশা অফিসার্স ক্লাব বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. মোহাম্মদ মুকতাদির আরেফীন সবার কাছে দোয়া দোয়া কামনা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. শাহাদাৎ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো, আসলাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা ডা. মোহাম্মদ মুকতাদির আরেফীনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহা. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. আ. সালাম সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধিত ডা. মোহাম্মদ মুকতাদির আরেফীনকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট উপহার প্রদান করা হয়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীরা ডা. মোহাম্মদ মুকতাদির আরেফীনকে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, ডা. মোহাম্মদ মুকতাদির আরেফীন চলতি বছরের ৪ জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে যোগদান করেন। তিনি অল্প কয়েক মাসেই দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পাংশা হাসপাতালে দৃষ্টান্ত স্থাপন করেন। নাটোর জেলা সিভিল সার্জন পদে পদোন্নতি হওয়ায় গত ১৪ অক্টোবর তিনি ভারপ্রাপ্ত পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

error: Content is protected !!

পাংশায় অফিসার্স ক্লাবের উদ্যোগে পদোন্নতি জনিত ইউএইচএন্ডএফপিও মুকতাদির আরেফীনকে বিদায় সংবর্ধনা প্রদান

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :